জুলাই শহিদ যুবদলনেতা নবীন তালুকদারের কবর জিয়ারত ও দোয়া
- আপডেট সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। ২৪শের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহিদ যুবদল নেতা মো. নবীন তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু বলেন, ‘ যুবদল নেতা নবীন তালুকদার দলের নিবেদিত প্রাণ ছিল। দল ও দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। নবীন সহ এমন হাজারো শহিদদের রক্তের বিনিময়ে আমার স্বৈরাচার মুক্ত হয়েছি। তাই নবীন তালুকদারকে আমার ভুলে গেলে চলবে না। তার আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। তার আদর্শ ধারণ করে আমাদের পথ চলতে হবে।
রোববার বিকলে পটুয়াখালীর বাউফলে উপজেলার সূর্যমণি ইউনিয়নে পূর্ব ইন্দ্রকুল গ্রামে শহিদ নবীন তালুকদারের কবর জিয়ারত শেষে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কৃষিবিদ মিজানুর রহমান লিটু আরও বলেন, ১৯ জুলাই পল্টন এলাকায় আমরা একসাথে ছিলাম। নবীন আমার থেকে ৪০ গজ দূরে ছিলেন। হঠাৎ গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিকূল পরিবেশের মধ্যেও হাসপাতালে গিয়েছি। তবে নবীনকে বাঁচাতে পারিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুখি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ বিনির্মাণ করার চেষ্টা করে যাচ্ছেন। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপজেলা সভাপতি কৃষক দলের সহ-সভাপতি মো. সাইফুল মোল্লা, সাধারণ সোহেল আকন সহ সূর্যমণি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবীন তালুকদার বাউফল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। ২০২৪ সালের ১৯ জুলাই পল্টন কার্ভাট এলাকায় অবস্থান করছিলেন। তখন পুলিশের গুলিতে নিহত হন নবীন তালুকদার।






















