১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ দিন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ, প্রতিমন্ত্রী টুকু দেশের সব নাগরিক সমান কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, সংসদে হাসির রোল সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রিডে বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট সরকার বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে চট্টগ্রাম থেকে ঢাকায়! আইনুল কবির চৌধুরীর বিরুদ্ধে জমি দ/খ/ল, চাঁ/দা/বাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ!

কমছে না বৃষ্টির দাপট, ৬ বিভাগে নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর, সিলেট, খুলনাসহ ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সারাদিন মাঝারি ধরনের ভারী বৃষ্টি ছিল ঢাকা বিভাগে। বৃষ্টি মঙ্গলবারও (২১ জুলাই) অব্যাহত থাকতে পারে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারি জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায় ১০৮ মিলিমিটার।

এছাড়া সিলেটে ৮৪, চাঁদপুরে ৯৪, খুলনার মোংলায় ১০০, বরিশালে ৬৩ এবং রাজশাহীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার।

মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কমছে না বৃষ্টির দাপট, ৬ বিভাগে নতুন সতর্কবার্তা

আপডেট সময় : ০৪:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬