১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কারাভোগ শেষে

তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বাংলাদেশি ১০ নাগরিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে কারাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ওই ব্যক্তিরা হলেন—রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০) ও ডিয়ার মানিকচর এলাকার আহসান হাবীব (১৯); চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার সাজাদ (২১), রুবেল মিয়া (৩৫) ও আল মামুন (২৮); শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মনিরুল ইসলাম (২২); নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮) ও বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফিরে আসা ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের একটি সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশ তাঁদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের আদেশে তাঁরা কারাভোগ করেছেন।

সেখানে সাজাভোগের পর বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের দেশে ফেরত পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) বজলুর রশিদ বলেন, বিজিবি, বিএসএফ এবং দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ১০ বাংলাদেশিকে গ্রহণ করা হয়। পরিচয় যাচাইসহ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ফেরত আসা ব্যক্তিদের স্বজনরা আগে থেকেই সীমান্তে অপেক্ষা করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে কারাভোগ শেষে

তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বাংলাদেশি ১০ নাগরিক

আপডেট সময় : ০৬:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬