১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরি ছাড়ার পরও বেতন তোলার তদবিরের অভিযোগ, চরফ্যাশনের মাদ্রাসায় তোলপাড়! নথিতে রাজনৈতিক ছাপ, ছবিতে ফুলেল শুভেচ্ছা-সরোয়ার হোসেনকে ঘিরে ‘জবাবদিহির ফাইল’ খুলবে কবে? উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন গোয়ালন্দে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, তিনজনের নাম উল্লেখ করে এজাহার! বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি-নমুনা সংগ্রহে ‘বৈষম্য’ ও অনিয়মের অভিযোগ, সংকটে শত শত ব্যবসায়ী। সুনামের ঢাল, নাকি প্রশ্নের মুখোমুখি চিকিৎসা? রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ। চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শাহাবুদ্দিন আহমেদ দুলাল

ফিফা বিশ্বকাপ

শেষ আটে মরক্কো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধৈর্য্যের ফল একটু মিষ্টিই হয়। হিউস্টনে আজ সেটারই প্রতিফলন দেখা গেল মরক্কো-কানাডা ম্যাচে। রুদ্ধশ্বাস প্রধমার্ধের পর দ্বিতীয়ার্ধে আজ্জেদিন উনাহি শো দেখেছে বিশ্ব। জিরানোর এই অ্যাটাকিং মিডফিল্ডারের জোড়া গোলের সুবাধে বিশ্বকাপের শেষ আটে ওঠেছে মরক্কো। কপাল পুড়েছে ২৩তম আসরের অন্যতম আয়োজক কানাডার।

হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টার ম্যাচে ডেডলক ভাঙে ৫০ মিনিটে। দ্বিতীয় গোলটি হয় নির্ধারিত সময়ের মিনেট আট আগে। যোগ করা সময়ে কানাডার কফিনে শেষ পেরেক ঠুকেন সুফিয়ান রাহিমি।

এদিন ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটে ইয়াসিন বুনুর দারুণ কৃতিত্বে রক্ষা পায় মরক্কো। লাইল্যার দুর্দান্ত গতিতে বাইলাইনের দিকে ছুটে যাওয়া কানাডাকে ম্যাচের প্রথম কর্নার এনে দেয় এসময়। তবে সেট-পিস স্পেশালিস্ট এউস্তাকিও-র বাঁকানো ইনসুইঙ্গার শটটি দারুণভাবে পাঞ্চ করে ফিরিয়ে দেন বুনু। এরপর ডেভিডের উদ্দেশ্যে বাড়ানো একটি আশাজাগানিয়া বল থেকে কানাডিয়ান স্ট্রাইকার কোণাকুণি শট নিলেও, বুনু সেটি রুখে দিতে ভুল করেননি।

তার ঠিক ৯ মিনিট পর আবারও ত্রাতা হয়ে দাঁড়ান বুনু! ডি-বক্সের প্রান্তে বাড়ানো একটি নিচু বল ধরে ওলুয়াসেয়ি চটজলদি ঘুরে গিয়ে লক্ষ্যের দিকে নিচু শট নেন। তবে মরক্কোর অভিজ্ঞ গোলকিপার ততক্ষণে নিজের পজিশন সামলে নিয়ে অ্যাঙ্গেল বা কোণ ছোট করে এনেছিলেন এবং পা বাড়িয়ে দুর্দান্তভাবে বলটি রুখে দেন! আরও একবার বিপদমুক্ত হয়অ্যাটলাস লায়ন্সরা।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট চেষ্টা করেও গোলের দেখা পায়নি কানাডা ও মরক্কো। এই অর্ধে বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও, সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে চারটি। যেখানে কানাডার ২টি শট লক্ষ্যে ছিল এবং মরক্কোর মাত্র ১টি।

বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় ডেডলক ভাঙে মরক্কো। দারুণ এক ফ্রি-কিক পরিকল্পনা থেকে ডি-বক্সের প্রান্ত থেকে বুলেট গতির শটে গোল করেন উনাহি। আশরাফ হাকিমি বলটি স্লাইড করে তাঁর সতীর্থের দিকে বাড়িয়ে দিয়েছিলেন, আর সেখান থেকে নিখুঁত দক্ষতায় বল পোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে জড়ান উনাহি!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিফা বিশ্বকাপ

শেষ আটে মরক্কো

আপডেট সময় : ০১:১৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬