সংবাদ শিরোনাম ::
ফিফা বিশ্বকাপ
মেসির গোলে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

২০২২ সালের কাতার বিশ্বকাপেও ৭ গোল করেছিলেন লিওনেল মেসি। এবার মাত্র ৪ ম্যাচেই তিনি করে ফেললেন ৭ গোল। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একাধিক আসরে ৭ গোলের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।
মেসির গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। গোলটি ছাড়া অবশ্য তেমন জোরাল আক্রমণ তারা করতে পারেনি।
প্রথম ৪৫ মিনিটে প্রায় ৬৫ শতাংশ সময় বলের দখল ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। গোলের জন্য ৪টি শট করে তিনটি লক্ষ্য বরাবর রাখতে পারে। বিপরীতে কেপ ভার্দের দুটি শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।

























