০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে এক কাতারে ফেলে তুলনা করাকে অন্যায় ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ এই স্ট্রাইকারের মতে, দুজনই অসাধারণ ফুটবলার হলেও তাদের খেলার ধরন এবং পথচলা এক নয়। তাই এমন তুলনা ইয়ামালের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করে।

মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড সুয়ারেজ বলেন, ভক্তদের উচিত ইয়ামালকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া।

তিনি বলেন, “তুলনা করাটা আসলে অন্যায় ও কুরুচিপূর্ণ। তারা সম্পূর্ণ ভিন্ন দুই ফুটবলার। হ্যাঁ, দুজনেরই বাঁ পা দুর্দান্ত, দুজনের খেলায় অবিশ্বাস্য মান আছে, কিন্তু তারা এক নন। লিও এই বয়সেও যা করে দেখাচ্ছে, তার অর্জনই সব বলে দেয়।

আমরা শুধু আশা করতে পারি, ভবিষ্যতে লামিনও একদিন মেসির সেই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাতে পারবে। ”
চলমান বিশ্বকাপে স্পেনের হয়ে ইয়ামালের পারফরম্যান্সেরও প্রশংসা করেন সুয়ারেজ। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের গতি বদলে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “লামিন মাঠে আসার পরই বোঝা যাচ্ছিল দলের সবাই তাকে খুঁজছে। ডিফেন্ডারদেরও তাকে থামাতে বাড়তি মনোযোগ দিতে হয়েছে।

পুরো বিশ্বকাপের আলো নিজের ওপর থাকা সত্ত্বেও যেভাবে দায়িত্ব পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। ”
মেসির বয়স ও ফিটনেস নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদেরও জবাব দেন সুয়ারেজ। ইন্টার মায়ামিতে একসঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মেসির জয়ের ক্ষুধা এখনো আগের মতোই অটুট।

গ্রুপ পর্বে পেনাল্টি মিস করার পরও জোড়া গোল করে দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে সুয়ারেজ বলেন, “অনেকে ভেবেছিল ও বুড়ো হয়ে গেছে। কিন্তু ও দেখিয়ে দিয়েছে ওর মানসিক শক্তি কতটা দৃঢ়।

পেনাল্টি মিসের পর ও যদি ভেঙে পড়ত, তাহলে পুরো আর্জেন্টিনা দলও ভেঙে পড়ত। কিন্তু ও ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করে আবারও প্রমাণ করেছে কেন ও সেরাদের সেরা। ”
চলমান বিশ্বকাপে ইতোমধ্যে একটি গোল করে স্পেনকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লামিন ইয়ামাল। আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে লাস্ট ৩২ পর্বের ম্যাচে স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা থাকবেন এই তরুণ তারকা।

সোর্সঃ গোল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

আপডেট সময় : ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬