১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফর

চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন।

এর আগে, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে গত সোমবার (২২ জুন) রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দেন।

দালিয়ানের কর্মসূচি শেষে গত বুধবার (২৪ জুন) দুপুরে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বেইজিং সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বেইজিংয়ে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। আজ রাতে বাংলাদেশ সময় আনুমানিক ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম বিদেশ সফর

চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

আপডেট সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬