০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার প্রবেশপথ বন্ধের অভিযোগ, ৭৫ লাখ টাকা চাঁদা দাবি! জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা! সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের!

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মো.ওহাব মিয়া (৬০) মারা গেছেন।

সোমবার (১ জুন) দিবাগত রাত দেড়টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ির) মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার সময় তার নিজ বাড়ি ঘটখালী (পাড়ের বাড়িতে) অনুষ্ঠিত হবে বলে জানান তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী নামক স্থানে সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারী চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেরটার দিকে তিনি মারা যান।

তার এমন মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা গভীর শোক জানিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ সড়ক দূর্ঘটনার সাবেক এক ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু!

আপডেট সময় : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬