০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ মিরপুরের পল্লবীতে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থিদের সংঘর্ষ প্রগ্রেসিভ লাইফে গ্রাহকদের দাবি পরিশোধে নতুন গতি তিব্বতে নতুন করে বাঁধ ভাঙন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর বার্তা নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ ১৫০০ আমাদের সাথে সরকার যে আচরণ করছে তা আ’লীগও করেনি: তাহের বিরোধীদল সামান্য বাহানায় যেন ওয়াকআউট না করে : স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে শতকোটি টাকার মর্টগেজ সম্পত্তি বেচাকেনার অভিযোগ-রাসেল মজুমদারকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন! ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব

বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ১১০ স্থানে গণমিছিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে দু’ উপজেলার ১১০টি পয়েন্টে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রায় দেড় লক্ষাধিক লোকের অংশগ্রহনে ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই গণমিছিল কর্মসূচি পালন করা হয়। বাজার, ঘাট, বাসস্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে এসব মিছিল অনুষ্ঠিত হয়। ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠিত এসব মিছিলে অংশগ্রহন করেন।

গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ জোরদার করতেই এই গণমিছিল কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দলীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা বলেন, বরিশাল-১ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। গণমিছিলে মানুষের অংশগ্রহণই তার প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ১১০ স্থানে গণমিছিল!

আপডেট সময় : ১০:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬