০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন! বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন। একটি কলমের নীরবতা এবং কিছু না বলা হাহাকার-সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্তিম যাত্রা! তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ! তারাকান্দায় মৎস্য খামারে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ! পরকীয়ার জেরে হোটেলকক্ষে স্ত্রী হত্যা-১৬ বছর পর প্রকৌশলীর যাবজ্জীবন! আকাশ মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মোলাবাড়ি! বদলির আদেশেই কি থামবে হাই-টেক পার্কের ‘অনিয়মের সাম্রাজ্য’? জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ!

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে।গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান!

আজাদ বানী ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৫৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। ‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শিশু ও কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল স্বাধীনতা, দেশপ্রেম, জাতীয় প্রতীক, গ্রামবাংলা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ। ‎

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১(গৌরনদী আগৈলঝাড়া) আসন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার সততা, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস।

আজকের এই শিশুরাই একদিন রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে তাদের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি।অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, কলেজ ছাত্রদলের সভাপতি তানিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে।গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান!

আপডেট সময় : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬