সংবাদ শিরোনাম ::
শয়তানের বংশধর বৃদ্ধি পায় যেভাবে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমকে সিজদা কর। অতঃপর তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করল। তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? জালিমদের জন্য কী মন্দ বিনিময়! (সুরা কাহাফ, আয়াত : ৫০)
জিনরা মানুষের মতো একটি স্বাধীন ক্ষমতাসম্পন্ন সৃষ্টি। তাদেরকে জন্মগত আনুগত্যশীল হিসেবে সৃষ্টি করা হয়নি। বরং তাদেরকে কুফর ও ঈমান এবং আনুগত্য ও অবাধ্যতা উভয়টি করার ক্ষমতা দান করা হয়েছে।
















