০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ ৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা!

আমরা ব্যারিস্টার ফুয়াদকে উন্মাদ ছাড়া কী বলব : দুদু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, ৬২-এর ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের শুরু সবই তো করেছে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা। কিন্তু সেটা মানেন না।

তাকে (বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ) আমরা উন্মাদ ছাড়া কী বলব?
কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে অংশ নিয়ে উপস্থাপক ব্যারিস্টার ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে। সকল রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে।

জামায়াতের বিষয়ে তিনি বলেন, বিরোধীদল তাদের মতো করে রাজনীতি করবে। বিএনপিও তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে। কিন্তু জামায়াত ইসলামী তারা সবসময় জুলাইটাকে সামনে নিয়ে আসে। তারা সরকারের দোষত্রুটি না পেয়ে ভিন্ন কর্মসূচিতে যাওয়ার একটা পরিকল্পনা করছে।

এর আগে এক বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ থাকলে দেশের কী ক্ষতি হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট, টাউট ও বাটপার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতির দায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।’- মন্তব্য করেন। এরপর দেশ জুড়ে সমালোচনা শরু হয়।

এ মন্তব্যের ঘটনায় রাজু ভাস্কর্যে ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমরা ব্যারিস্টার ফুয়াদকে উন্মাদ ছাড়া কী বলব : দুদু

আপডেট সময় : ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬