১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম শাহীনের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম সাইফুল ইসলাম শাহীনের ঈদ শুভেচ্ছা আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু! বরিশালে লঞ্চ থেকে পড়ে কিশোর নিখোঁজ তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান বরিশালে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ ও এস আলমের বিচারের দাবিতে মানববন্ধন রাজাপুরে চাঁদা নিতে এসে যুবক আটক বানারীপাড়ার ৪৫০ বছরের পুরোনো ঐতিহাসিক দত্তবাড়ি বিলুপ্তির পথে আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা। তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ! ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম সাইফুল ইসলাম শাহীনের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম সাইফুল ইসলাম শাহীনের ঈদ শুভেচ্ছা

বরিশালে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ ও এস আলমের বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্ট আওয়ামী দোসর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ ও দখলদার এস আলমের বিচারসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে গ্রাহকরা।

মঙ্গলবার নগরীর বগুড়া রোড ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

ব্যাংকের গ্রাহক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ইঞ্জি. সাইফুল ইসলাম, ইঞ্জি. আব্দুর রব, ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, মিজানুর রহমান, মো. সালেহ উদ্দিন আহম্মেদ, নিয়াজ মাহমুদ বেগ ও মাওলানা নুরুল্লাহ্ প্রমুখ।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

কর্মসূচি থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়- দাবিগুলো হলো- গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো. ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংস কারি ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার, নতুন চেয়ারম্যান আওয়ামী দালাল খুরশিদ আলমের নিয়োগ বাতিল, ইসলামী ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করা, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে। এছাড়া ঢাকায় ইসলামী ব্যাংক গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে আকস্মিক পুলিশি এ্যাকশনের প্রতিবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ ও এস আলমের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬