১০:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ স্ত্রীর দাবি ঘিরে তোলপাড়-মিছবাহর বিরুদ্ধে কারা,কেন সাজাচ্ছে ষড়যন্ত্রের জাল? ডেঙ্গুতে আক্রান্ত জেজেইউ সদস্য সচিব আহসান কামরুল, হাসপাতালে ছুটে গেলেন সংগঠনের নেতৃবৃন্দ! গণমাধ্যমের পুরোনো সিংহাসনে আবার বসার চেষ্টা? ডিবিসি কাণ্ডে ইকবাল সোবহান, পর্দার আড়ালের সাংবাদিকতা ও ক্ষমতার পুরোনো খেলোয়াড়দের নিয়ে তোলপাড়! জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা করল বিআরটিএ স্বল্পমূল্যে চিকিৎসাসেবায় মানুষের আস্থা অর্জন ডা. আমির হামজার, রেনু বেগমের মৃত্যু ঘিরে সামনে আসুক প্রকৃত ঘটনা দুর্নীতির খবর প্রকাশের জেরে ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা! জামিন পেলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের দুই সম্পাদক! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন! বেতাগীতে রাইসমিলের লুটের অভিযোগ, মামলা হলেও গ্রেপ্তার নেই,আতঙ্কে ভুক্তভোগী পরিবার! গণপূর্তে লটারির আড়ালে বদলি-বাণিজ্যের অভিযোগ!দুই সারোয়ারের’ ভূমিকা নিয়ে তোলপাড়, গুরুত্বপূর্ণ পদে বিতর্কিতদের পুনর্বাসনের প্র জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষ্টাফ রিপোর্টার।।বরিশাল-৪ আসনের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে দাঁড়িপাল্লার প্রচারণাকালে জামায়াতের নারী সমর্থকদের লাঞ্চিত ও হেনেস্তার ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আন্দারমানিক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক মো. শহিদুল ইসলামের দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, সোমবার বেলা ১১টার আজিমপুর এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল বেশ কয়েজন মহিলা সমর্থক।

তখন হঠাৎ করে সেখানে উপস্থিত হয় ধানের শীষের কর্মী স্থানীয় বেলাল দাই, নাসির মৃধা, দুলাল খান, জুলহাস সিকদার, মফিজ হাওলাদার, শহিদ বিশ্বাস, মুনছুর মিয়া, মনির দেওয়ান, আল আমিন খান, নূরুল ইসলাম, মোজাম হাওলাদার, আলাউদ্দিন আলী রানা, নাসির উজ্জ্বলসহ তাদের ১৫/২০ জন সহযোগী।

অভিযোগে আরো জানা গেছে, উল্লেখিত ধানের শীষের কর্মীরা দাঁড়িপাল্লার প্রচারণায় বাঁধা দেয়। একপর্যায়ে তারা নারী সমর্থকদের হেনস্তা ও লাঞ্চিত করে। আমি (শহিদুল) তাদের নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাদের প্রচার কার্যক্রম বন্ধ করতে বাঁধ্য করে।শহিদুল ইসলাম বলেন, এসব বাঁধাদানকারীরা ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের অনুসারী। তারা অনেকদিন যাবত এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। উল্লেখিতরা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করেন।

এ ব্যাপারে প্রধান অভিযুক্ত বেলাল দাইয়ের ব্যবহৃত (01617216605) নাম্বার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ।

আপডেট সময় : ১০:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬