০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈশাখী টিভিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা মিশু ৯ স্ত্রীর দাবি ঘিরে তোলপাড়-মিছবাহর বিরুদ্ধে কারা,কেন সাজাচ্ছে ষড়যন্ত্রের জাল? ডেঙ্গুতে আক্রান্ত জেজেইউ সদস্য সচিব আহসান কামরুল, হাসপাতালে ছুটে গেলেন সংগঠনের নেতৃবৃন্দ! গণমাধ্যমের পুরোনো সিংহাসনে আবার বসার চেষ্টা? ডিবিসি কাণ্ডে ইকবাল সোবহান, পর্দার আড়ালের সাংবাদিকতা ও ক্ষমতার পুরোনো খেলোয়াড়দের নিয়ে তোলপাড়! জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা করল বিআরটিএ স্বল্পমূল্যে চিকিৎসাসেবায় মানুষের আস্থা অর্জন ডা. আমির হামজার, রেনু বেগমের মৃত্যু ঘিরে সামনে আসুক প্রকৃত ঘটনা দুর্নীতির খবর প্রকাশের জেরে ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা! জামিন পেলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের দুই সম্পাদক! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন! বেতাগীতে রাইসমিলের লুটের অভিযোগ, মামলা হলেও গ্রেপ্তার নেই,আতঙ্কে ভুক্তভোগী পরিবার! গণপূর্তে লটারির আড়ালে বদলি-বাণিজ্যের অভিযোগ!দুই সারোয়ারের’ ভূমিকা নিয়ে তোলপাড়, গুরুত্বপূর্ণ পদে বিতর্কিতদের পুনর্বাসনের প্র

বৈশাখী টিভিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা মিশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। বৈশাখী টিভিতে সন্ত্রাসী হামলা–ভাঙচুর করা ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। বিডিনিউজ২৪ডটকম এবং দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নামধারী মেহেদী হাসান মিশুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

বৈশাখী টেলিভিশনের এক কর্মী বলেন, ‘আজ প্রতিষ্ঠানটির ডিজিটাল হেড নাহিয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর তিনি স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এসে মব করেন। চ্যানেলটির ডিএমডিকে হেনস্তার চেষ্টা করেন। তাকে সহায়তা করেন সংগঠনটির বনানী থানার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।

বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মব তৈরির অভিযোগ সঠিক কি না, জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘মব করলেও আমরা বলেছি এখানে এসবের কোনো সুযোগ নাই। মামলার আসামি গ্রেপ্তার হবে, আপনারা চলে যান। ওরা চলে যাচ্ছে।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেয় বলে জানান বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন। তিনি বলেন, তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

শনিবার দুপুর ২টার দিকে বৈশাখী টেলিভিশনের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা বলেছেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।

বৈশাখী টেলিভিশনের একাধিক কর্মী জানান, সেখানকার অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করা নিয়ে এই ঘটনার সূত্রপাত। স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান মিশুও বলেছেন, নাহিয়ানকে রিজাইন দিতে বলেছেন টিপু, তার গায়ে হাতও তুলছে। বিষয়টি শুনতে পেয়েই তারা সেখানে যান। পরে মিশুর নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বৈশাখী টেলিভিশনে মব করেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের গোপালগঞ্জসহ সারাদেশে নাশকতায় অর্থায়ন এবং আইসিবির ৩৫০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎসহ নানা অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গিয়ে তার অফিসে হত্যাচেষ্টার শিকার হন ৩ জন সাংবাদিক। সেখানেও ভাড়ায় খাটা মেহেদী হাসান মিশুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই সাংবাদিকদেরকে শামীমের অফিসে আটকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন। ৩ সাংবাদিককে হত্যাচেষ্টার বিষয়ে বিএনপির হাইকমান্ডসহ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীম এবং তার হয়ে ভাড়ায় খাটা মেহেদী হাসান মিশু নজরদারিতে রয়েছেন। এরমধ্যেই বৈশাখী টিভিতে মিশুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈশাখী টিভিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা মিশু

আপডেট সময় : ০৯:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬