০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ঠিকাদারি কাজ, কথিত কমিশন ও সাংবাদিকদের ভূমিকা! বরিশাল শিক্ষা প্রকৌশলে কারা প্রভাব বিস্তার করছে? নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি’ নিয়ে প্রশ্ন! স্বজনপ্রীতি, গ্রুপিং ও ঘুষের অভিযোগ,নীরব কেন কর্তৃপক্ষ? বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে আইনজীবীর ওপর হামলা! ভূমিদস্যু ও ফ্যাসিস্ট নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার প্রবেশপথ বন্ধের অভিযোগ, ৭৫ লাখ টাকা চাঁদা দাবি! জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ডে জেজেইউর তীব্র নিন্দা! সর্বস্তরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান মুয়াযযম হোসাইন হেলালের! চাকরি ছাড়ার পরও বেতন তোলার তদবিরের অভিযোগ, চরফ্যাশনের মাদ্রাসায় তোলপাড়! নথিতে রাজনৈতিক ছাপ, ছবিতে ফুলেল শুভেচ্ছা-সরোয়ার হোসেনকে ঘিরে ‘জবাবদিহির ফাইল’ খুলবে কবে?

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।।নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জেজেইউ’র আহ্বায়ক সাইফুর রহমান সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা এবং সামগ্রিক সাংবাদিকতার নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর গত বছরের নভেম্বর মাসেও একবার কুপিয়ে জখম করার নৃশংস হামলা হয়েছিল।

জেজেইউ বিবৃতিতে আরও জানায় সেই সময় ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীদের সাহস বেড়েছে এবং শেষ পর্যন্ত সাংবাদিক আলিফকে জীবন দিতে হলো।

বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৯:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬