০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি-নমুনা সংগ্রহে ‘বৈষম্য’ ও অনিয়মের অভিযোগ, সংকটে শত শত ব্যবসায়ী। সুনামের ঢাল, নাকি প্রশ্নের মুখোমুখি চিকিৎসা? রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ। চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শাহাবুদ্দিন আহমেদ দুলাল বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন! বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন। একটি কলমের নীরবতা এবং কিছু না বলা হাহাকার-সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্তিম যাত্রা! তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ!

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে সোমবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বৈধ পথে বিদেশে যাওয়ার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, অভিবাসন কার্যক্রম সূচনার পর থেকে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রবাসীরা রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন। অদক্ষ ও অশিক্ষিত শ্রমিকদের বিদেশী ভাষা, আইন-কানুন ও কর্মপরিবেশ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকায় তারা নানান সমস্যার সৃষ্টি করেন। এর প্রভাব দক্ষ ও বৈধভাবে বিদেশে কর্মরত অন্যান্য শ্রমিকদের ওপর পড়ে। তাই বিদেশে যাওয়ার আগে অভিবাসীদের সংশ্লিষ্ট দেশের ভাষা, আইন-কানুন ও সংস্কৃতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার পর কোন শ্রমিক বিপদে পড়লে তাকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সুযোগ থাকে। কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসহ সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবৈধ পথ পরিহার করে বৈধ অভিবাসন, দক্ষতা অর্জন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। এজন্য দেশের মানুষের অভিবাসন বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কাজের উদ্দেশ্যে বিদেশে গেলেও তাদের একটি অংশ অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করে। অদক্ষ হয়ে বিদেশে গেলে ব্যক্তির পাশাপাশি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে নৌপথে সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন। এ ধরনের যাত্রায় কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে পারলেও অনেকেই সাগরে ডুবে প্রাণ হারান। এসময় তিনি দক্ষতার অভাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সরকারের বহুমুখী প্রকল্প চালু রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে বিভিন্ন পেশায় প্রশিক্ষিত ও দক্ষ করে তোলা হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশে গেলে কর্মীরা যথাযথ সম্মান ও উপযুক্ত বেতন পেতে পারে।

সেমিনারে অন্যান্য অতিথিদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের উপপরিচালক মোহাম্মদ হান্নান মিয়া, বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবির, মহিলা টিটিসি’র অধ্যক্ষ আহমেদ আল ইমরান বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিদেশফেরত অভিবাসীগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬