১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ স্ত্রীর দাবি ঘিরে তোলপাড়-মিছবাহর বিরুদ্ধে কারা,কেন সাজাচ্ছে ষড়যন্ত্রের জাল? ডেঙ্গুতে আক্রান্ত জেজেইউ সদস্য সচিব আহসান কামরুল, হাসপাতালে ছুটে গেলেন সংগঠনের নেতৃবৃন্দ! গণমাধ্যমের পুরোনো সিংহাসনে আবার বসার চেষ্টা? ডিবিসি কাণ্ডে ইকবাল সোবহান, পর্দার আড়ালের সাংবাদিকতা ও ক্ষমতার পুরোনো খেলোয়াড়দের নিয়ে তোলপাড়! জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা করল বিআরটিএ স্বল্পমূল্যে চিকিৎসাসেবায় মানুষের আস্থা অর্জন ডা. আমির হামজার, রেনু বেগমের মৃত্যু ঘিরে সামনে আসুক প্রকৃত ঘটনা দুর্নীতির খবর প্রকাশের জেরে ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা! জামিন পেলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের দুই সম্পাদক! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন! বেতাগীতে রাইসমিলের লুটের অভিযোগ, মামলা হলেও গ্রেপ্তার নেই,আতঙ্কে ভুক্তভোগী পরিবার! গণপূর্তে লটারির আড়ালে বদলি-বাণিজ্যের অভিযোগ!দুই সারোয়ারের’ ভূমিকা নিয়ে তোলপাড়, গুরুত্বপূর্ণ পদে বিতর্কিতদের পুনর্বাসনের প্র জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

সালমান শাহ হত্যা মামলায়

দেশ ছাড়ার সময় গ্রেফতার করা হয় ডন কে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে (সিআইডি) হস্তান্তর করা হয় তাকে।

এরপর ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়।

সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডন। সালমানের মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি করা হয়। এতে সালমান শাহর স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

এর আগে, ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত।

তদন্ত শুরুর কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। পরে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ।

এর ভিত্তিতেই দেশছাড়ার সময় ইমিগ্রেশন থেকে আজ ডনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সালমান শাহ হত্যা মামলায়

দেশ ছাড়ার সময় গ্রেফতার করা হয় ডন কে

আপডেট সময় : ০৩:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬