১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে ঘিরে নকশা জালিয়াতি ও সিন্ডিকেটের বিস্ফোরক অভিযোগ! বড় সাহেবের ড্রাইভার পরিচয়েই কি প্রভাবের রাজত্ব? ভালুকা ফায়ার স্টেশনের রাসেলকে ঘিরে নিয়োগ-বদলি ও ভয়ভীতির বিস্ফোরক অভিযোগ! মির্জা ফখরুল রাষ্ট্রপতি, মহাসচিব কে? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত ২৫০ ছাড়িয়েছে সাভারে নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আটক ১, ককটেল উদ্ধার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক যুবদল নেতাকে গুলি, জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু সড়ক অবরোধ

তুরাগ নদীতে আ’লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে।

এতে বলা হয়, ‘একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তুরাগ নদীতে আ’লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আপডেট সময় : ১১:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬