সংবাদ শিরোনাম ::
অভয়নগরে পুলিশের হাতকড়া নিয়ে চম্পট মাদকসেবী,ওসির দাবি-কিছু জানি না! কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা! ঘাতক স্বামী পলাতক, এলাকায় শোক ও আতঙ্ক। ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম। কলম থামাতেই কি গায়েবি মামলা? মাগুরায় সাংবাদিককে সিআইডি তলব ঘিরে তোলপাড়! বাকেরগঞ্জের বিতর্কিত বহিষ্কৃত নেতা সেই কুদ্দুস আবারও আলোচনায়। জনগণকে দেওয়া ওয়াদা পালনে কাজ করছে বর্তমান সরকার- এমপি খোকন তালুকদার বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক মো: নূরুল ইসলাম এখন নতুন আশ্রয়ের খোঁজে বিএনপিতে বরিশালে গাঁজা রফিক-নাককাটা রুবেল’ সিন্ডিকেটের ত্রাস-সাংবাদিককে হত্যার হুমকি, মাদক-অস্ত্রের ভয়াল সাম্রাজ্য ফাঁস! গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে অপপ্রচারের ঝড়!কাজ করছেন প্রশাসক শওকত, তবু কেন এই বিষোদগার? কদমতলীতে ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল!

কলম থামাতেই কি গায়েবি মামলা? মাগুরায় সাংবাদিককে সিআইডি তলব ঘিরে তোলপাড়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরা প্রতিনিধি।।মাগুরায় এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া কথিত গায়েবি মামলাকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিআইডি মাগুরা জেলা কার্যালয় থেকে জারি করা একটি নোটিশে সাংবাদিক মোঃ মিরাজ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর সিআর মামলা নং-৩৩৩/২০২৬ এর তদন্তের স্বার্থে আগামী ১১ মে সকাল ১০টায় সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় ৩৮৫/৫০০/৫০১/৫০৬(২) ধারার উল্লেখ থাকলেও স্থানীয় মহলের প্রশ্ন, একজন সংবাদকর্মীর বিরুদ্ধে এমন মামলা কতটা যৌক্তিক এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা।

স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও প্রভাবশালীদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। তারা মনে করছেন, এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা হতে পারে।

এদিকে সাংবাদিক মহলের দাবি,সংবাদ প্রকাশের জেরে যদি সাংবাদিকদের বিরুদ্ধে গায়েবি বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়, তাহলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত। তারা বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় জেলার বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন,প্রকৃত অপরাধীদের আড়াল করতে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলম থামাতেই কি গায়েবি মামলা? মাগুরায় সাংবাদিককে সিআইডি তলব ঘিরে তোলপাড়!

আপডেট সময় : ১১:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬