সংবাদ শিরোনাম ::
অভয়নগরে পুলিশের হাতকড়া নিয়ে চম্পট মাদকসেবী,ওসির দাবি-কিছু জানি না! কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা! ঘাতক স্বামী পলাতক, এলাকায় শোক ও আতঙ্ক। ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম। কলম থামাতেই কি গায়েবি মামলা? মাগুরায় সাংবাদিককে সিআইডি তলব ঘিরে তোলপাড়! বাকেরগঞ্জের বিতর্কিত বহিষ্কৃত নেতা সেই কুদ্দুস আবারও আলোচনায়। জনগণকে দেওয়া ওয়াদা পালনে কাজ করছে বর্তমান সরকার- এমপি খোকন তালুকদার বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক মো: নূরুল ইসলাম এখন নতুন আশ্রয়ের খোঁজে বিএনপিতে বরিশালে গাঁজা রফিক-নাককাটা রুবেল’ সিন্ডিকেটের ত্রাস-সাংবাদিককে হত্যার হুমকি, মাদক-অস্ত্রের ভয়াল সাম্রাজ্য ফাঁস! গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে অপপ্রচারের ঝড়!কাজ করছেন প্রশাসক শওকত, তবু কেন এই বিষোদগার? কদমতলীতে ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল!

গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপকের দায়ের করা মামলা সিআইডিতে -তদন্ত শুরু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুর গাজীপুরে জাল জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত একটি মামলার অধিকতর তদন্তের স্বার্থে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, বিবাদীদের বিরুদ্ধে আনীত জালিয়াতির অভিযোগ তদন্তে সিআইডি এখন বেশ তৎপর।

​গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো কার্যালয়ের পুলিশ পরিদর্শক ফরিদা পারভীন লিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তলব করা হয়।

​মামলার প্রেক্ষাপট ও তদন্ত,মামলার নথিপত্র অনুযায়ী, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৫ এ দায়ের করা একটি সিআর মামলায় (নং-৫৮৮/২০২৫) বিবাদীদের বিরুদ্ধে জালিয়াতিসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ আনেন মো: ফেরদাউছ সিকদার। তিনি পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো শাখায় তদন্তাধীন রয়েছে।

​মামলাটিতে দণ্ডবিধির (পেনাল কোড) ১৪৩, ৪২০, ৪২৭, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯, ৪৭১, ৪৭৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ করা হয়েছে।

এসব ধারায় সাধারণত জালিয়াতি, প্রতারণা, মূল্যবান দলিল জাল করা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধগুলো অন্তর্ভুক্ত থাকে।

​তদন্ত কর্মকর্তার নির্দেশনা,সিআইডি জানিয়েছে, মামলার ঘটনা সংক্রান্ত বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের নিমিত্তে বাদী মো: ফেরদাউছ সিকদারকে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো অফিসে (গাজীপুর সদর হাসপাতালের পার্শ্বে) উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বিষয়টিকে “অতীব জরুরী” হিসেবে উল্লেখ করা হয়েছে।

​সিআইডির এই তদন্তের মধ্য দিয়ে মামলার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপকের দায়ের করা মামলা সিআইডিতে -তদন্ত শুরু!

আপডেট সময় : ০৯:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬