সংবাদ শিরোনাম ::
গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে অপপ্রচারের ঝড়!কাজ করছেন প্রশাসক শওকত, তবু কেন এই বিষোদগার? কদমতলীতে ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল! মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলার লালমোহনে রিপোর্টার্স ইউনিটি দখল করে বিএনপির নির্বাচনী কার্যালয় বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ১১০ স্থানে গণমিছিল! শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার! বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ। পর্ন ভিডিও ভাইরাল নার্স রফিকুল আবার শেবাচিমে! অপরাধীর পুনর্বাসনে কার আশীর্বাদ?

শ্রীপুর সাব-রেজিস্টার অফিসে ভুয়া খারিজে গেজেটভুক্ত জমি রেজিস্ট্রির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্টার অফিসে দায়িত্বপ্রাপ্ত ওমেদার কাজী জাহিদ হাসানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি গেজেটভুক্ত জমিতে ভুয়া খারিজ সৃষ্টি করে সেই খারিজের ভিত্তিতে অবৈধভাবে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

স্থানীয় একাধিক সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, সরকারি গেজেটে অন্তর্ভুক্ত এসব জমি আইনত হস্তান্তরযোগ্য নয়। অথচ নিয়ম লঙ্ঘন করে সংশ্লিষ্ট ওমেদার ভুয়া কাগজপত্র তৈরি ও যাচাই ছাড়াই রেজিস্ট্রির কার্যক্রম সম্পন্ন করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, এ ধরনের অনিয়মের কারণে সরকারি সম্পদ বেহাত হয়ে যাচ্ছে এবং জমি সংক্রান্ত জটিলতা দিন দিন বাড়ছে। তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ওমেদার কাজী জাহিদ হাসানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা পেলে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন না হলে শ্রীপুরে ভূমি প্রশাসনের ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।গাজীপুর জেলা রেজিস্টার মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তথ্য যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুর সাব-রেজিস্টার অফিসে ভুয়া খারিজে গেজেটভুক্ত জমি রেজিস্ট্রির অভিযোগ

আপডেট সময় : ০৩:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬