সংবাদ শিরোনাম ::
মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৪১৯ বার পড়া হয়েছে

দূতাবাসের হলরুমে শনিবার ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই-আগস্ট অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ও পোস্টারসমূহ প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, প্রবাসী ডাক্তার মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর হোসেন।























