০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন! বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন। একটি কলমের নীরবতা এবং কিছু না বলা হাহাকার-সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্তিম যাত্রা! তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ! তারাকান্দায় মৎস্য খামারে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ! পরকীয়ার জেরে হোটেলকক্ষে স্ত্রী হত্যা-১৬ বছর পর প্রকৌশলীর যাবজ্জীবন! আকাশ মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মোলাবাড়ি! বদলির আদেশেই কি থামবে হাই-টেক পার্কের ‘অনিয়মের সাম্রাজ্য’? জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ!

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী, ১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসের বীজ সংরক্ষণাগার প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। আজ অন্তত ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কিছু প্রতিষ্ঠানকে এসব বীজ, চারা ও রাসায়নিক সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী ছয় হাজার প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হবে।

প্রণোদনায়  উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির  বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কিছু প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারাও প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

আপডেট সময় : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫