নিজস্ব প্রতিবেদক।।জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নির্ভীক সাংবাদিক এবং জুলাই জার্নালিস্ট ইউনিটির (জেজেইউ) সম্মানিত সদস্য সচিব আহসান কামরুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।৬ নভেম্বর শুক্রবার, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁকে দেখতে হাসপাতালে যান জুলাই জার্নালিস্ট ইউনিটির একটি প্রতিনিধিদল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শিমুল পারভেজের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব আশরাফ ফারুকী ও নির্বাহী সদস্য মো. মোরশেদ আলম।
হাসপাতালে পৌঁছে নেতৃবৃন্দ আহসান কামরুলের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।এ সময় জেজেইউ যুগ্ম আহবায়ক সৈয়দ শিমুল পারভেজ বলেন, “ডেঙ্গুর মহামারী রুখতে সরকারকে আরও বেশি তৎপর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ভবিষ্যতে এর জন্য আরও ভয়াবহ মূল্য দিতে হতে পারে।