নিজস্ব প্রতিবেদক।। মৎস্য চাষ ও রেণু-পোনা উৎপাদনে সাফল্যের ধারাবাহিকতায় ভোলার রূপালী মৎস্য খামার ও হ্যাচারী টানা দ্বিতীয়বার প্রথম স্থান অর্জন করে সম্মাননা লাভ করেছে।জানা গেছে, ভোলার দক্ষিণ দিঘলদী, বাগমারা এলাকার রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর প্রোপ্রাইটর মোঃ আলহাজ্ব আমির হোসেন খান মাছের রেণু ও পোনা উৎপাদন ক্যাটাগরিতে এ সাফল্য অর্জন করেন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে প্রথম স্থান অর্জনের পর ২০২৬ সালেও একই ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।পরপর দুই বছর প্রথম স্থান অর্জনের এই সাফল্যে প্রতিষ্ঠানটির মালিক ও সংশ্লিষ্টরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা, মানসম্মত উৎপাদন এবং সংশ্লিষ্টদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

২০২৬ সালে আবারও সম্মাননা স্মারক হাতে তুলে নেওয়ার পর মোঃ আলহাজ্ব আমির হোসেন খান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে এ সাফল্যের পেছনে যারা সহযোগিতা, উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, ভবিষ্যতেও মাছের রেণু ও পোনা উৎপাদনের মান ধরে রেখে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মৎস্য খাতের সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য খামারের এমন ধারাবাহিক অর্জন দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

রূপালী মৎস্য খামার ও হ্যাচারী প্রোঃ মোঃ আলহাজ্ব আমির হোসেন খানঠিকানা: দক্ষিণ দিঘলদী, বাগমারা, ভোলা মাছের রেণু ও পোনা উৎপাদন!অর্জন: ২০২৫ ও ২০২৬,পরপর দুইবার প্রথম স্থান রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ।