সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার রাত ১১টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বন্দর থানার ওসি ইসমাইল হোসেন।

 

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করায় কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা ও ভোলা রুটের যাত্রীবাহী যানবাহন আটকা পড়েছে।

এর আগে শিক্ষার্থীরা উপাচার্য ও প্রশাসনিক দপ্তরে তালা দেন।

 

মারা যাওয়া শিক্ষার্থী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে দুর্ঘটনায় আহত হন ৬ জন। গুরুতর আহত ইয়াসিনকে বিকেলে ঢাকা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান সোহাগ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা শুরু করা হয়। রাত ১০ টার দিকে ইয়াসিনের মৃতু হয়।