১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের জয় হোক

আর্জেন্টিনা হারলেও কষ্ট লাগবে না- বর্ষা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

আর্জেন্টিনা সমর্থকরা অপেক্ষায় আরও একটি জয়ের। তবে সে দলে নেই চিত্রনায়িকা বর্ষা।

বরং আর্জেন্টিনার সাপোর্টার হয়েও তিনি চান মুসলিমদের জয়। সে কারণে মিশর ফুটবল দলের পাশে থাকছেন।
নিজের ফেসবুকে বর্ষা লেখেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।

ওই পোস্টে বর্ষার সঙ্গে একমত হয়েছেন অনেকে। তবে কেউ কেউ দ্বিমতও পোষণ করেছেন। খেলার সঙ্গে ধর্ম টেনে আনাতে আপত্তি প্রদর্শন করেছেন তারা। যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি নায়িকা।

বলে রাখা যায়, অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে স্কালোনির দলের জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। মিশরের জয়ের সম্ভাবনা ১২.৩ শতাংশ, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

দুই দলের এটি হবে বিশ্বকাপে প্রথম মুখোমুখি লড়াই। সবশেষ ২০০৮ সালে কায়রোতে একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুসলিমদের জয় হোক

আর্জেন্টিনা হারলেও কষ্ট লাগবে না- বর্ষা

আপডেট সময় : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬