১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বল্পমূল্যে চিকিৎসাসেবায় মানুষের আস্থা অর্জন ডা. আমির হামজার, রেনু বেগমের মৃত্যু ঘিরে সামনে আসুক প্রকৃত ঘটনা দুর্নীতির খবর প্রকাশের জেরে ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা! জামিন পেলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের দুই সম্পাদক! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন! বেতাগীতে রাইসমিলের লুটের অভিযোগ, মামলা হলেও গ্রেপ্তার নেই,আতঙ্কে ভুক্তভোগী পরিবার! গণপূর্তে লটারির আড়ালে বদলি-বাণিজ্যের অভিযোগ!দুই সারোয়ারের’ ভূমিকা নিয়ে তোলপাড়, গুরুত্বপূর্ণ পদে বিতর্কিতদের পুনর্বাসনের প্র জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ ৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়, জমি ও রাস্তা নিয়ে চুক্তি- মাহমুদুর রহমানের প্রতিবাদ! বরিশালে সওজের কম্পিউটার অপারেটর ফারুককে ঘিরে সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন, একাধিক জমি-ভবনের তথ্য সামনে জনগণই আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি- বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ! নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গালাগাল, ভয়ভীতি ও ‘কু-প্ররোচনার’ অভিযোগ!

বরিশাল প্রতিনিধি।।বরিশাল নগরীতে স্ত্রীকে তালাক না দিয়েই অন্য এক পুরুষকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী আসমা আক্তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গালাগাল, ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং ‘কু-প্ররোচনার’ অভিযোগ এনে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার স্বামী মো. শাহিদুল ইসলাম (৩৩)।

গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নিউ সার্কুলার রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন শাহিদুল।অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালে আসমা আক্তারের সঙ্গে শাহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে ২০২৪ সালে পড়াশোনার কথা বলে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে দাবি শাহিদুলের।

শাহিদুলের অভিযোগ, তিনি পরিবারের ছোট সন্তান হওয়ায় বিভিন্ন কৌশলে তার স্ত্রী প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান। পরবর্তী সময়ে স্ত্রী তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা বন্ধ করে দেন এবং অন্য এক পুরুষের সঙ্গে যোগাযোগ ও পরকীয়ায় জড়িয়ে পড়েন বলেও অভিযোগ করেছেন তিনি।অভিযোগে বলা হয়েছে, কিছুদিন আগে আসমা তাদের বাড়িতে এসে নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে যান। এরপর থেকেই তিনি আর সংসার করবেন না বলে নানা টালবাহানা করতে থাকেন, শাহিদুলের দাবি, এ বিষয়ে তার স্ত্রীকে তার বাবা মজিবুর রহমান ও মুকুল বেগম কু-প্ররোচনা দিয়েছেন।

ঘটনার মোড় ঘুরে যায় গত ১২ সেপ্টেম্বর। শাহিদুলের দাবি, ওইদিন তিনি জানতে পারেন,তাকে তালাক না দিয়েই তার স্ত্রী অন্য এক পুরুষকে বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে তাদের অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।এছাড়া বিভিন্ন সময়ে ফোনে যোগাযোগ করে স্ত্রী তাকে হুমকি দিয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করার কথাও বলেছেন বলে দাবি শাহিদুলের।
অভিযুক্তদের বক্তব্য কী?অভিযুক্ত মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।অন্যদিকে অভিযুক্ত আছমা আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন শাহিদুল ইসলাম।তবে অভিযোগে উত্থাপিত তালাক ও দ্বিতীয় বিয়ের বিষয়টি আইনগতভাবে কী অবস্থায় রয়েছে এবং অভিযোগের সত্যতা কতটা,তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ!

আপডেট সময় : ১১:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬