০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনজিএর ৮১তম অধিবেশন সামনে, গুতেরেসের সঙ্গে ড. খলিলুরের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর।

অধিবেশন শুরুর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট-ইলেক্ট ও বাংলাদেশের কূটনীতিক ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে আন্তোনিও গুতেরেস নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।

এ সময় আসন্ন ইউএনজিএ অধিবেশনের প্রতিপাদ্য, বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক কূটনীতির বিভিন্ন অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

এদিকে, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক কার্যালয়।

এক বার্তায় সংস্থাটি তার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সফলতা কামনা করে।

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ড. খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ দায়িত্ব বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউএনজিএর ৮১তম অধিবেশন সামনে, গুতেরেসের সঙ্গে ড. খলিলুরের বৈঠক

আপডেট সময় : ০৩:৪৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬