১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অটোরিকশায় আসছে কিউআর কোড, চালু হবে ডিজিটাল ট্র্যাকিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশার জন্য নতুন নীতিমালা আনছে সরকার।

এর আওতায় প্রতিটি অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অটোরিকশা চালকদের কর্মসংস্থান বজায় রেখেই রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন  নীতিমালা ও বিধিমালা কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি অটোরিকশায় কিউআর কোড এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম সংযুক্ত করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে একটি নিবন্ধনের বিপরীতে একাধিক অটোরিকশা পরিচালনার সুযোগ বন্ধ করা হবে।

পাশাপাশি প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।

নির্দিষ্ট এলাকাভিত্তিক অটোরিকশা চলাচলের বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন চাকার যানবাহন দেশের পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

তবে নিয়ন্ত্রণহীন বিস্তারের কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, পরিবেশ ও জনস্বাস্থ্যে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার চলাচল করছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে।

অথচ বৈধ চার্জিং স্টেশনের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে প্রতি বছর সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ঢাকা মহানগর পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

একই সঙ্গে ডিএমপি, ডেসকো ও ডিপিডিসির যৌথ অভিযানে অবৈধ চার্জিং সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অটোরিকশায় আসছে কিউআর কোড, চালু হবে ডিজিটাল ট্র্যাকিং

আপডেট সময় : ০৯:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬