০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন গোয়ালন্দে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, তিনজনের নাম উল্লেখ করে এজাহার! বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি-নমুনা সংগ্রহে ‘বৈষম্য’ ও অনিয়মের অভিযোগ, সংকটে শত শত ব্যবসায়ী। সুনামের ঢাল, নাকি প্রশ্নের মুখোমুখি চিকিৎসা? রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ। চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শাহাবুদ্দিন আহমেদ দুলাল বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন!

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়া প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বিএসপি পোস্ট সংলগ্ন সোহেলের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক মো. সেলিম (২০) উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-এ-২-এর বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের এক কার্টন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল পূর্ব ফারির বিল গুইল্লাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় মো. এমরান (২৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়।

এমরান উখিয়ার এফডিএমএন ক্যাম্প-২৪-এর ব্লক-বি-এর বাসিন্দা। তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুই কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬