০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ। চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ শাহাবুদ্দিন আহমেদ দুলাল বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে ১২০ ব্যবসায়ীকে নিয়ে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন! বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন। একটি কলমের নীরবতা এবং কিছু না বলা হাহাকার-সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্তিম যাত্রা! তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ! তারাকান্দায় মৎস্য খামারে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ! পরকীয়ার জেরে হোটেলকক্ষে স্ত্রী হত্যা-১৬ বছর পর প্রকৌশলীর যাবজ্জীবন! আকাশ মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মোলাবাড়ি!

রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর সংলগ্ন এলাকায় গভীর রাতে চলন্ত গাড়িতে হামলা চালিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, গাজীপুর অতিক্রম করে রাজেন্দ্রপুরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ তাদের চলন্ত গাড়ির চাকা লক্ষ্য করে ছাবল মারা হয়। এতে বিকট শব্দে গাড়ির ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাকা পাংচার হয়েছে,এমন ধারণা হলেও চালক মো. নূর ইসলাম গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল পার হয়ে যান।

চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সতর্কতার কারণেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন গাড়ির যাত্রীরা।ভুক্তভোগীদের অভিযোগ, চলন্ত গাড়ি থামাতে এ ধরনের কৌশল ব্যবহার করে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে সংঘবদ্ধ অপরাধী চক্র। ফলে রাতের বেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ করে রাজেন্দ্রপুর সংলগ্ন এলাকায় চলাচলকারী চালকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী চালকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, গভীর রাতে ওই এলাকায় পুলিশের টহল জোরদারসহ মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি।

প্রশ্ন উঠেছে,মহাসড়কে চলন্ত গাড়িই যদি নিরাপদ না থাকে, তাহলে গভীর রাতে যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজেন্দ্রপুরে চলন্ত গাড়িতে ছাবল! গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ।

আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬