০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন। একটি কলমের নীরবতা এবং কিছু না বলা হাহাকার-সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্তিম যাত্রা! তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, বরিশালে স্বামীর থানায় লিখিত অভিযোগ! তারাকান্দায় মৎস্য খামারে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ! পরকীয়ার জেরে হোটেলকক্ষে স্ত্রী হত্যা-১৬ বছর পর প্রকৌশলীর যাবজ্জীবন! আকাশ মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মোলাবাড়ি! বদলির আদেশেই কি থামবে হাই-টেক পার্কের ‘অনিয়মের সাম্রাজ্য’? জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ! স্থগিতাদেশের পরও নামজারি! আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই

বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়’,স্বজনদের হুঁশিয়ারি।

নিজস্ব প্রতিবেদক।। রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নিহত বিল্লালের স্ত্রী স্বপ্না, বড় বোন হালিমা বেগমসহ পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় স্বজনদের কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা ও বিচার পাওয়ার আকুতি।মানববন্ধন থেকে ‘বিল্লাল হত্যার আসামি হিসেবে অভিযুক্ত বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে,এমন দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করে কোনোভাবেই বিষয়টি ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। মামলা গ্রহণ বা তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করলেই দায়িত্ব শেষ নয়,হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে প্রত্যক্ষ ও নেপথ্যের সংশ্লিষ্টদের চিহ্নিত করতে হবে।

নিহতের স্বজনদের অভিযোগ, বিল্লাল হত্যার বিচার নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের দাবি, কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার ছত্রছায়ায় যেন কোনো আসামি পার পেয়ে না যায়। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।

স্বজনদের আরও অভিযোগ, সন্ত্রাসী বাবু’ নামে উল্লেখ করা এক ব্যক্তিসহ সংশ্লিষ্টরা বিল্লালের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন।

মানববন্ধনে উপস্থিত রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। তদন্তে গাফিলতি হলে কিংবা প্রভাবশালীদের কারণে প্রকৃত আসামিরা আড়ালে থাকলে পরিবার ও নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও তারা জানান।

মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের গোলাম মোস্তফা প্লাবন, আবু তাহের, রবিউল আলম রবি, ঈসমাইল, লাভলু মোল্লা, জামাল, সোহাগ ঢালী, মাসুদ ঢালী, ইমরান হোসেন, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, বসির, দিলু, জিয়া, তানভীরুল ইসলাম, জুয়েল ও রাজিব ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন জাবেদ, মো. আল আমিন হাওলাদার ও হোসেন হাওলাদার এবং ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন ঢালী, ইমরান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি স্পষ্ট আহ্বান জানানো হয়,বিল্লাল হত্যার তদন্তে কোনো গাফিলতি নয়, কোনো প্রভাব নয়; প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

নিহতের স্বজনরা দ্রুত তদন্ত ও গ্রেপ্তার নিশ্চিত করে বিল্লাল হত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিল্লাল হত্যা-সন্ত্রাসী বাবু’সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের আগুনঝরা মানববন্ধন।

আপডেট সময় : ১২:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬