ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম সাইফুল ইসলাম শাহীনের ঈদ শুভেচ্ছা
- আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাশিমপুর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক এম. সাইফুল ইসলাম শাহীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা ঈদের আনন্দ সমাজের সকল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেই এবং সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।”
এম. সাইফুল ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বর্তমানে কাশিমপুর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় জনগণের কাছে তিনি একজন সৎ, মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।
সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক সততার কারণে তিনি ইতোমধ্যে ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী হিসেবে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
পবিত্র এই ঈদে এম. সাইফুল ইসলাম শাহীন মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন—সবার জীবনে বয়ে আসুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধির বার্তা।


















